জয়পুরহাট রেলওয়ে স্টেশনের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় এক রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

বুধবার সকাল ১১টার দিকে গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিতুমীর এক্সপ্রেস নামে একটি ট্রেন স্টেশন ছাড়ার পর ওই এলাকায় মাটিতে পড়ে থাকা পিস্তলটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে জয়পুরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ