আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার পক্ষে প্রচারণা চালানোর জন্য দলীয় কর্মীদেরকে আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ড. আসিফ নজরুল।

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের হল রুমে মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে নাগরিক ঐক্য আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, দেশবাসী তার ফোনালাপ শুনেছে। মাহমুদুর রহমান মান্না ফোনালাপে বলেছেন-সরকারবিরোধী আন্দোলনে পুলিশের হাতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীও যদি নিহত হয় তবুও আন্দোলন চালিয়ে যেতে হবে। কিছু গণমাধ্যমে এই বক্তব্যকে বিকৃতভাবে প্রচার করা হয়েছে। কিছু গণমাধ্যমকে ব্যবহার করে মাহমুদুর রহমান মান্নার গ্রেফতার প্রক্রিয়ার পথ প্রসস্থ করা হয়েছে।

ড. আসিফ নজরুল বলেন, মাহমুদুর রহমান মান্নার অন্যায় কি এতা বড়? রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেবো, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়- রাজনৈতিক নেতাদের কাছে এরকম বক্তব্যও শুনেছি। এটা সেক্রিফাইস হতে পারে, আর টেলি কমিউনিকেশনে মান্না একজন নেতাকে আন্দোলনের পরামর্শ দিয়েছে, এটা অপরাধ!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই অধ্যাপক বলেন, মান্নার সঙ্গে সেনাবাহিনীর আলাপের যে কথা উঠেছে, সে অজ্ঞাতনামা ব্যাক্তি এখন কোথায়? তাকে কেন গ্রেফতার করা হচ্ছেনা? যদি অজ্ঞাত ব্যাক্তি অজ্ঞাতই থাকে তাহলে বুঝতে হবে এখানে সরকারের হাত আছে।

তিনি বলেন, ৩ মাস পর্যন্ত তার সব কল রেকর্ড সরকারের কাছে আছে। এতো কিছুর পরও তাকে কেন আবার রিমান্ডে নেয়া হল? তার থেকে কোন গোপন বিষয় আদায়ের জন্য রিমান্ডে নেয়া হল বলে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন।

তিনি আরও বলেন, তৃতীয় ধারার রাজনীতিকে স্তব্ধ করার জন্য সরকার এমন সম দমন পীড়ন চালাচ্ছে। সকল ভয় ভীতি উপেক্ষা করে নাগরিক ঐক্যকে এই বিষয়ে প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানান তিনি।

গণ স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড.জাফরুল্লাহ চৌধুরী বলেন, মান্নাকে গ্রেফতারের পর ২০ ঘন্টা তাকে কোথায় রাখা হয়েছিল, হাইকোর্টকে জবাবদিহি করতে হবে। বিচার করতে হলে আগে মিজানুর রহমানের বিচার করতে হবে, সকল অন্যায় অসত্যের বিরুদ্ধে জনতাকে আওয়াজ তোলারও আহব্বান জানান তিনি।

তিনি বলেন, আজ একটার পর একটা পত্রিকা বন্দ করে দেয়া হচ্ছে। আজ আবার নাসির উদ্দিন রিন্টুর বই পড়ার সময় হয়েছে বলেও জানান।

আয়োজক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ফজলুল হক সরকারের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরো বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. জাফরউল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শহীদুল্লাহ কায়সার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ।

এমএ/কেএইচ