রংপুর-পীরগাছা সড়কের চৌধুরানী এলাকায় সড়ক দুর্ঘটনায় নজরুল (৪০) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে সুন্দরগঞ্জ থেকে রংপুরগামী যাত্রীবাহী একটি বাস রংপুর- পীরগাছা সড়কের চৌধুরানী এলাকায় মোটসাইকেল আরোহী নজরুলকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ বাসটি জব্দ করছে কিন্তু চালক পালিয়ে গেছে।

ঢাকা, ১০ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ