চাঁদা না পেয়ে খলিলুর রহমান (৫২) নামের এক পুলিশ কনস্টেবলকে কুপিয়েছে চাঁদাবাজরা। আহত কনস্টেবলকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুরে গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ঢামেক হাসপাতালে খলিলুর রহমানের মেয়ে মিলি বলেন, আমার বাবা গাজীপুরের জয়দেবপুর থানায় কর্মরত। বাবা দুপুর ১২টার দিকে রাজ্যৈর এলাকায় যান।

এ সময় স্থানীয় সন্ত্রাসীরা তার হাতে ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ওই এলাকার একজন চাঁদাবাজ আমার স্বামীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। বাবা এর প্রতিবাদ করতে গেলে তারা কুপিয়ে জখম করে। প্রথমে তাকে গাজীপুর হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে আনা হয়।

এমআর