সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মৃত্যুবরণ করায় তার সিলেট-৩ আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের ১৫ মার্চ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি বলা হয়, “‌বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ২৬ ফাল্গুন ১৪২৭/১১ মার্চ অপরাহ্নে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ২৩১ সিলেট-৩ আসনটি ওই দিনে শূন্য হয়েছে।”

জানা গেছে, মাহমুদ উস সামাদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি ৯ম ও ১০ম সংসদেও এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।

সিলেট-৩ আসনটি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ নিয়ে গঠিত। সংবিধান অনুযায়ী, শূন্য আসনে উপ-নির্বাচন সম্পন্ন করতে হয়, আসন শূন্য হওয়ার নব্বই দিনের মধ্যে।

এমবি