আদালতে মামলায় হাজিরা দিতে এসে এজলাসের সামনেই ইছহাক (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (০৬ জানুয়ারি) চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর সেখানেই মারা যান।
জেলা পুলিশের আদালত পরিদর্শক-২ মো: হুমায়ুন কবির এই তথ্য জানিয়েছেন।
মৃত ইছহাক ফটিকছড়ি থানাধীন উত্তর কাঞ্চননগর দুল্যাছড়ি এলাকার ফকির আহমদের ছেলে।
হুমায়ুন কবির জানান, বুধবার দুপুরে ইছহাক হাজিরা দিতে আদালতের সামনে অবস্থান করছিলেন। এসময় হঠাৎ এজলাসের সামনে পড়ে যান। পরে সেখানেই তার মৃত্যু হয়।
এই ঘটনায় কোতোয়ালী থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তার মরদেহে চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমবি





