রাজধানীর নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছেন।
বুধবার আনুমানিক সন্ধ্যা সোয়া ৭টার সময় গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিহতের নাম নুরুন নাহার কলি (২০) তার পিতার নাম আশিকুর নবী। বাড়ি বাগেরহাট জেলার সদর উপজেলায়। তিনি নীলক্ষেত নিউমার্কেট থানার পেছনে বিসিএফ কোয়ার্টারে থাকতেন। কলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্রী ছিলেন।
কলির দুলাভাই জানান,সংবাদ পেয়ে রাত আনুমানিক সাড়ে ৯ সময় কলিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরো জানান, কলি বিবাহিত। তার স্বামীর নাম মামুন শেখ। গত দুই বছর ধরে তাদের মধ্যে বিরোধ চলছিলো।
ঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমআর
জাতীয়
রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা
রাজধানীর নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। বুধবার আনুমানিক সন্ধ্যা সোয়া ৭টার সময় গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন তিনি।





