নাশকতার চারটি মামলায় ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

রোববার দুপুরে ঝালকাঠি বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক এসএম সোলায়মান এ আদেশ দেন।

মামলায় আসামি পক্ষের আইনজীবী মিজানুর রহমান মুবিন জানান, নাশকতার অভিযোগসহ অন্য অভিযোগে দায়ের হওয়া পাঁচটি মামলায় আদালতে আত্মসর্মপণ করে জামিন প্রার্থনা করেন মনিরুল। এর মধ্যে একটি মামলায় জামিন লাভ করলেও অন্য চারটি মামলায় জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

এমআর