বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমানের সভা থেকে সংগঠনের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আবু রায়হান মো. সালেহ জানান, রোববার সন্ধ্যা ৬টায় তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, বিমানবন্দর থানা পুলিশ রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ে সভা চলাকালে নাশকতার আশঙ্কায় মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব তালুকদার, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উপজেলা সভাপতি সেলিম সরদার, নঈম খান, শিমু খান, মো. ফোরকান, মিরাজ খান ও মো. আদেলকে আটক করেছে।

বিএনপির সহ-সভাপতি বেগম সেলিমা রহমান জানান, দেহেরগতি ইউনিয়নে চেয়ারম্যান বাদল খানের মৃত্যুতে সেখানে কাকে সমর্থন জানাবেন এই নিয়ে নেতাকর্মীদের নিয়ে সভা ডেকেছিলেন তিনি। পুলিশ কোনো অভিযোগ ছাড়াই সেখান থেকে তাদের আটক করেছে।

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ