বাংলাদেশের চট্ট্রগ্রাম বিজিবি ট্রেনিং সেন্টারে প্রশিক্ষনমুলক কর্মশালয় অংশ নিতে ভারতীয় বিএসএফের ডিআইজি কলকাতা সেক্টরের ক্লাস লাল সাহা ও ডিআইজি কোনাল মজুমদারের নেতৃত্বে ৩১ সদস্যের প্রতিনিধি দল শুক্রবার আন্তর্জাতিক চেকপোষ্ট বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট এসে পৌঁছালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খুলনা সেক্টর কমান্ডার কর্নেল খলিলুর রহমানের নেতৃত্বে স্থানীয় বিজিবি কর্মকর্তারা ফুল দিয়ে তাদেরকে স্বাগত জানান।

পরে চেকপোস্ট আইসিপি ক্যাম্প গ্রাউন্ডে প্রতিনিধিদলের প্রধানকে বিজিবির পক্ষ থেকে গার্ড অব অর্নার দেওয়া হয়। পুলিশ ও বিজিবি প্রহরায় দুপুরে যশোর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় বিএসএফের দলটি।

চট্টগ্রামের সাতকানিয়া বিজিবি ট্রেনিং সেন্টারে বিএসএফের এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ১০ দিনের প্রশিক্ষণ শেষে প্রতিনিধিদলটি ভারতে ফিরে যাবে বলে জানান,যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, বিএসএফ প্রতিনিধিদলের নিরাপত্তা ও সফল প্রশিক্ষণের জন্য বিজিবি কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করবেন।

বিজিবি বিএসফের মধ্যে বাড়বে সোহার্দ্য সম্পৃতি ও ভ্রাতৃত্ব। নতুন সেতু বন্ধনের সৃষ্টি হবে। বিজিবি বিএসএফ সীমান্তের বিভিন্ন সমস্যা সমাধানে আরো আন্তরিক হয়ে কাজ করবে বলে জানান বিজিবি কর্মকর্তারা।

জেডআই