সৌদি আরবে বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র হজ।

তার পরেরদিন ১১ আগস্ট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা পালন করা হবে। সৌদি আরবের সর্বোচ্চ বিচারিক আদালত চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে এ তারিখ ঘোষণা করেন।

শুক্রবার ২ আগস্ট থেকে সৌদি আরবে জিলহজ মাস শুরু হবে। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। সেই হিসাবে কাল বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আগামী ১২ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে।

জেড