যশোর জেলা জুড়ে অভিযান চালিয়ে প্রায় ৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন মামলার ওপর ভিক্তি করে এই অভিযান চালানো হয়।

পুলিশ পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেফতার ব্যক্তিরা নাশকতাসহ বিভিন্ন মামলার পলাতক ও নিয়মিত আসামি।

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ৯টি থানা এলাকায় এ অভিযান চালানো হয়। এর মধ্যে যশোর কোতয়ালী থানা ২০, চৌগাছা থানা তিন, শার্শা থানা ১৩, ঝিকরগাছা থানা পাঁচ, বেনাপোল পোর্ট থানা ১৩, কেশবপুর থানা তিন, মণিরামপুর থানা নয়, অভয়নগর থানা পাঁচ এবং বাঘারপাড়া থানা একজনকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিদের দুপুরে আদালতে পাঠানো হয়।

তারেক/জেড