সাতক্ষীরার তালা উপজেলার মির্জাপুর এলাকায় বিয়ের যাত্রীবাহী বাসে দুর্ঘটনা ঘটেছে এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার বিকেল ৫টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের নামপরিচয় পাওয়া যায়নি। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিয়ের গাড়িটি সাতক্ষীরা হতে খুলনা দিকে এবং মোটরসাইকেলটি সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওই এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ জন আহত হয়েছেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন।

এমই