চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনা শনাক্তের হার প্রায় ১৭ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল সাড়ে ৯ শতাংশ।

আজ (১৮ মে) মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৯৭ জন। চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ৫৮৭ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪১৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৭০ জনের করোনা ‘পজিটিভ’ আসে।

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন নগরের। বাকি দুইজন উপজেলার বাসিন্দা। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় যাঁদের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে নগরের ৬২ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৮ জন।

এমবি