বাণিজ্যমন্ত্রী বলেন, চীন ইতিমধ্যে বাংলাদেশের পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। একই সঙ্গে মিয়ানমার হয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চীনে পণ্য পৌঁছানো ও সেখান থেকে পণ্য আনার বড় সুযোগ তৈরি হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশ এখন চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার পথেই এগোচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

আজ শনিবার দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ২০২৬ সালে যোগদানকারী নবীন আইনজীবীদের কর্মশালা ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সততা বজায় রাখা এবং কর্মক্ষেত্রে দিকনির্দেশনামূলক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শ দেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির শীর্ষ নেতারা, জ্যেষ্ঠ আইনজীবী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বাণিজ্যমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের সঙ্গে দেশের বর্তমান বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

এস