ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সখীপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত পাঁচ জন। সোমবার (০৯ মার্চ) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সিএনজি অটোরিকশা-প্রাইভেটকার ও ড্রামের ত্রিমুখী সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দু’জন মারা যান। আহত কয়েকজনকে উদ্ধার করে মির্জাপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জন মারা যান।

এ ঘটনায় আরও কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

এএস