বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদর বাজারে অগ্নিকাণ্ডে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার রাত পৌনে ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে সকাল নাগাদ তা নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





