আগামী দুই-তিন বছরের মধ্যে রাজধানী ঢাকাকে বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলবেন এমন ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

তিনি বলেন, আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি এই শহরকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য। আগামী দুই-তিন বছরের মধ্যে শহরকে বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে পারব ইনশাআল্লাহ। কনফিডেন্টলি বলছি, চেষ্টার ত্রুটি করছি না।

শনিবার দোয়েল চত্বরের আধুনিকীকরণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধনের পর সাঈদ খোকন এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘মেয়রের দায়িত্ব যখন নিয়েছি তখন বিদ্যুত বিলের জন্য সিটি করপোরেশনের লাইন কাটার জন্য লোক এসেছিল।

অথচ এখন ১৮০০ কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। আমরা গত আট মাসে যে কাজ করেছি, তা দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি বলেন, নগর পরিকল্পনাবিদদের পরিকল্পনা মতোই গত ৩০ বছরে রাজধানীর উন্নয়ন করা হয়েছে। তাই অপরিকল্পিত নগরায়নের দায় তারা এড়াতে পারেন না।

এসএম