বগুড়া ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন একটি অপারেশনাল টিম, পুলিশ পরিদর্শক জনাব মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে (২৪/০৬/২০১৮ খ্রিঃ) ৫.৩৫ ঘটিকা হতে ৮.৪৫ ঘটিকার মধ্যে বগুড়া জেলার সদর থানাধীন বগুড়া সদর ট্রাফিক ফাঁড়িস্থ নোকিয়া ফোন শো-রুম এর সামনে পাকা রাস্তার উপর চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

উক্ত সময় অপারেশনাল টিম ২০ পিচ ইয়াবা (অ্যামফিটামিন) ট্যাবলেটসহ একজন ব্যক্তিকে গ্রেফতার করেন।

ধৃত ব্যক্তি মোঃ মিজান রহমান (২৬), পিতা- মোঃ আমজাদ হোসেন, সাং- মধ্য পালশা, থানা- বগুড়া সদর, জেলা- বগুড়া। এ সংক্রান্তে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী/০৪) এর ১৯ (১) টেবিলের ৯ (ক) ধারায় বগুড়া জেলার সদর থানার একটি মামলা দায়ের করা হয়েছে।

এম আই মিরাজ/ এসএম