সড়ক দুর্ঘটনায় খোকন কুন্ডু (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বগুড়ার শেরপুরে পাথর বোঝাই ট্রাকচাপায় তিনি নিহত হন।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি শেরপুর পৌর এলাকার সান্যালপাড়ার নিপু কুন্ডুর ছেলে। পুলিশ ট্রাকটি আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খোকন কুন্ডু শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৯৭৮৩) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ হাশমী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি থানায় আটক রাখা হয়েছে।
এমকে





