নাটোর শহরের একডালা এলাকায় প্রাণ কোম্পানির সেমাই কারখানার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।
নাটোর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে শনিবার ভোর ৪টার দিকে প্রাণ এগ্রো লিমিটেডের সেমাই কারখানায় আগুন লাগে। মুহূর্তেই তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নাটোর সদর, দয়ারামপুর, লালপুর, রাজশাহী, রাজশাহীর পুঠিয়া ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘণ্টা চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ঢাকা,২১ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ





