বাড়ির প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে আব্দুল গফফার (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর শহরতলীর শেখহাটি গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল গফফার শেখহাটি গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী জানান, বসতবাড়ির প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের জিন্নাহ আলীর ছেলে আব্দুর রশিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সন্ধ্যায় দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পিটিয়ে ও কুপিয়ে গফফারকে গুরুতর আহত করে আব্দুর রশিদ।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত আব্দুর রশিদকে আটক করেছে পুলিশ।

জেএ