সৌদির আল গাসিম শহরে সড়ক দুর্ঘটনায় আবদুল মালেক মানিক (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। মালেক লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার তোরাবগঞ্জ ইউনিয়নের চরপাগলা গ্রামের মো. ইস্রাফিলের ছেলে।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টায় সৌদির আল গাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই আপন জানান, কাজ শেষে বাসায় ফেরার পথে একটি গাড়ি তার ভাই মানিককে ধাক্কা দেয়। এতে তার ভাই রাস্তায় পড়ে যায়। এ সময় অপরদিক থেকে আসা আরেকটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এআই





