ময়মনসিংহের শহরতলী মাইজবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৪টি ভেজাল সেমাই তৈরির কারখানা সিলগালা ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলার মাইজবাড়ি এলাকায় শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে আনুমানিক ৫ ট্রাক পরিমাণ ভেজাল সেমাই জব্দ করে ধ্বংস করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম ফয়জুল হক ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিনিয়র এএসপি মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এলাকার মোজাম্মেল হোসেন, আব্দুর সাত্তার, মঞ্জুরুল ইসলাম ও বাবলুর সেমাই কারখানা থেকে আনুমানিক ৫ ট্রাক পরিমাণ ভেজাল সেমাই জব্দ করা হয়েছে। এ সময় কারখানাগুলো সিলগালা করে দেওয়া হয়েছে। তাদের ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেআই