চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি মাজারের পুকুর থেকে অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, বিকেলের দিকে বায়েজিদ বোস্তামি মাজারের পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখাযায় পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

মৃত্যুর কারণ এবং পরিচয় সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এআই