অজ্ঞাত এক তরুণীর (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নাটোরের বাগাতিপাড়ার হিজলী পুরানপাড়া গ্রামের গমক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান জানান, সকালে গমক্ষেতে কাজ করার সময় গলায় ওড়না পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক তরুণীর লাশ দেখতে পায় স্থানীয়রা। খবরটি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। নিহতের পরিচয় জানতে আশপাশের থানাগুলোতে খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।
জেএ





