কুমিল্লায় বাস চাপায় অলিউল্লাহ (৪৩) নামে এক শ্রমিক নেতা নিহত হয়েছেন। তার পিতার নাম হফেজ আবু তাহের।
বৃহ্স্পতিবার সকাল সাড়ে ৮ টায় ঢাকা-কুমিল্লা মহাসড়কের নয়াপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে।
এ ঘটনার প্রতিবাদে সাধারণ জনতা ও শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। মহাসড়কের প্রায় ১০ কিলো মিটার যানজট সৃষ্টি হয়েছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন।
এআর





