রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার ন্যাম ভবনের ৩নং গেটের বাইরের দেয়ালসংলগ্ন ড্রেনের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় শেরেবাংলা নগর থানা পুলিশ।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পৌঁছে লাশটি উদ্ধার করা হয়। নবজাতকের লাশটি কাগজের কার্টনে মোড়ানো ছিল।

কেএইচ