সিলেটের শিববাড়িতে জঙ্গি আস্তানার অদূরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে জঙ্গি আস্তানা 'আতিয়া মহলের' অদূরে একটি পুলিশ চৌকিতে প্রথমে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যায় এক বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ ৩জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৩০ জন ।
রাত ৯টার দিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক দেবপদ রায় বলেন, তাঁদের হাসপাতালে দু্ই জনের লাশ আছে।
নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।হামলায় দক্ষিণ সুরমা এলাকার আওয়ামী লীগ নেতা আওলাদ মিয়ার ছেলে ছাত্রলীগ কর্মী অহিদুল ইসলাম অপু (২৫)। তাঁর বন্ধু জয়শর্মা চৌধুরীর ভাষ্য, দুই ভাই ও এক বোনের মধ্যে ওয়াহিদুল সবার বড়।
আহতদের মধ্যে দক্ষিণ সুরমা থানার অসি হারুনুর রশিদও রয়েছেন। তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরপর বিস্ফোরণস্থল কর্ডন করে ফেলে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। একপর্যায়ে আশপাশে তল্লাশি শুরু করলে একটি বস্তা দেখতে পায় পুলিশের 'ক্রাইম সিন' সদস্যরা। বস্তাটি নাড়া দিলে বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে দুজন নিহত হন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ-এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া।
জারিফ





