সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্ত থেকে বাংলাদেশি এক কয়লা শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার দুপুর ২টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১২০৩ এর পূর্ব পাশে যাদুকাটা নদী থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।
এলাকাবাসীজানায়, নদীতে কয়লা কুড়ানোর এক পর্যায়ে ওই শ্রমিক ভারত সীমান্তে অনুপ্রবেশ করে। এ সময় টহলরত ঘোমাঘাট বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
সুনামগঞ্জ- ৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, আটক ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তাকে দ্রুত ফিরিয়ে আনতে বিএসএফ’র সাথে যোগাযোগ চলছে বলেও বিজিবি কর্মকর্তা জানিয়েছেন।
কেএইচ





