ধূলিঝড়ের কবলে পড়ে সৌদি আরবে দুই লরির ধাক্কায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২১ মার্চ) স্থানীয় সময় রাত ৮টার দিকে সৌদি আরবের হাইল-তাবুক মহাসড়কের আলহায়াত নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ আল নোমান (৩০) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড মৌলভী ইউনুস সাহেববাড়ির শেখ ফরিদের ছেলে।
তিনি দীর্ঘদিন বিডি ফুডস কোম্পানির সেলসম্যান হিসেবে সৌদিতে কর্মরত ছিলেন। আহত নুর নবীর বাড়ি একই এলাকায়।
জানা গেছে, শনিবার স্থানীয় সময় রাত ৮টার সময় সৌদি আরবের হাইল-তাবুক মহাসড়কের আলহায়াত নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন আবদুল্লাহ আল নোমান। এসময় আহত হয়েছেন তাদের গাড়িচালক নুর নবী। আহত চালককে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমবি





