নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে জেলেদের ২৫টি ট্রলারে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের ছোড়া শটগানের গুলিতেচারজন গুলিবিদ্ধ হয়েছেন এবং ডাকাতদের মারধরে অন্তত ১০ জন জেলে আহত হয়েছেন।

আজ শনিবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ জেলেরা হলেন মো. ইসমাইল (১৬), আবদুল মতিন (৪৫), কবির উদ্দিন (২০) ও শাহাদাত হোসেন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁদের ওছখালী এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত লোকজনকে প্রাথমিক চিকিৎসাদেওয়া হয়েছে। তাঁদের সবার বাড়ি হাতিয়ার জাহাজমারা এলাকায়।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, ভোর পাঁচটার দিকে জাহাজমারা এলাকার জেলেরা ২৫টি মাছ ধরার ট্রলার নিয়ে নিঝুম দ্বীপের প্রায় ৬০-৭০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান।

কিছু সময় পর তাঁরা ২৫-৩০ জনের একটি জলদস্যু দলের কবলে পড়েন। জলদস্যুরা দুটি ট্রলারে করে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে ও অস্ত্রের ভয় দেখিয়ে জেলেদের জিম্মি করে।

এরপর তারা ট্রলারে থাকা মাছ ও মালামাল লুট করে নিয়ে যায়। তবে জলদস্যুদের কারও নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি জেলেরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়া থানারওসি সৈয়দ ফজলে রাব্বী  বলেন, ডাকাতি যেখানে হয়েছে, সেটি স্থলভাগ থেকে অনেক দূরে হওয়ায় সেখানে থানা থেকে যাওয়া সম্ভব নয়। ধারণা করা হচ্ছে, চট্টগ্রামের বাঁশখালী এলাকার কোনো জলদস্যু বাহিনী ঘটনাটি ঘটিয়েছে।

ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ