কুষ্টিয়ার ভেড়ামারায় মন্তু (৩৬) নামে এক পেশাদার ঘটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মন্তু একই উপজেলার কুচিয়ামোড়া গ্রামের নবীরুদ্দিনের ছেলে।

রোববার সকাল ৮টার দিকে উপজেলায় পরানখালী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সকালে পরানখালী গ্রামের আওড়ের বিলের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ভেড়ামারা থানায় খবর দেন। পরে তিনি নিজেই পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। রাতের কোনো এক সময় ওই যুবককে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের ডান চোখ উঠিয়ে ফেলা হয়েছে। গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এআই