রাজধানীর গুলশান থানাধীন এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে আহত নির্মাণ শ্রমিক মোহাম্মদ আশিক ওরফে আসেদের (২৫) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আশিক সাভারের বাসিন্দা কালু মিয়ার ছেলে।
বুধবার বিকেলে গুলশান-১ এর ১১ নং সড়কে নির্মাণাধীন র্যাং গস গ্রুপের একটি বহুতল ভবনের ৮ তলা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। সহকর্মী আয়নালসহ অন্যরা আশিককে উদ্ধার করে ঢামেকে ভর্তি করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম শ্রমিক আশিকের মৃত্যুর বিষয়টি টাইম নিউজকে নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি, (টাইমনিউজবিডি),//এসএইচ[/b]