সরকারি কাজে বাধাদানসহ বিভিন্ন মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ বিএনপি ও জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারেরা হলেন- বেলকুচি উপজেলার কল্যাণপুর গ্রামের মহির মোল্লার ছেলে জামায়াতকর্মী ফরিদুল ইসলাম (৩২), আজিজুল মুন্সির ছেলে আয়নাল (৫০), লোকমান আকন্দের ছেলে আব্দুল কুদ্দুস (৪৫),
মহির মোল্লার ছেলে কোরাইশ (৩৪), সুরমান সর্দারের ছেলে জুলমাত (৬০), জুলমাতের ছেলে শাহ আলম (৩২), রবিউল আকন্দের ছেলে আবু সামা (৩০),
চরধুর খাঘড়াখালী গ্রামের রবিউল আকন্দের ছেলে বিএনপিকর্মী আতাহার (৪০), বওড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য ময়েজ উদ্দিন ও কান্দাপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফরহাদ (২০)।
বেলকুচি থানার ওসি আনিসুর রহমান সোমবার সকাল সাড়ে ৯টায় এক প্রেস ব্রিফিংয়ে জানান, গ্রেফতারেরা সরকারি কাজে বাধাদানসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
এআর





