“বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান।” বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের উপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সাকিবের জন্মস্থান মাগুরা জেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
২০১৯ সালের ২৮ অক্টোবর তার জীবনে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। তিনি জুয়াড়ির প্রস্তাব গোপন করায় আইসিসি কর্তৃক ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। আজ (২৯ অক্টোবর) বৃহস্পতিবার শেষ হচ্ছে সাকিবের শাস্তির মেয়াদ। এরপর ব্যাট-বল হাতে মাঠে নামতে কোনো বাধা থাকবে না সাকিবের।
সাকিবের এ মুক্ত হওয়ার খবরে তার নিজ জেলায় বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় শহরের রাস্তায় নাচ গান গেয়ে আনন্দ-উল্লাস করেছে তার ভক্তরা। পাশাপাশি ভক্তরা শহরের মানুষকে মিষ্টিমুখ করিয়েছে।
সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল বলেন, এতদিন সাকিব বাংলাদেশ দলের বাইরে ছিল। বৃহস্পতিবার তার শাস্তির মেয়াদ শেষ হচ্ছে। আজ সাকিব ভক্তরা খুব খুশি। এ খুশিতে সবাই আনন্দ-উল্লাস করছে। আমি সাকিব ভক্তদেও মিষ্টি মুখ করিয়েছি। সবাই সাকিবের জন্য দোয়া করবেন সে জন্য আগামী দিন গুলোতে সুন্দর ভাবে খেলতে পারে।
মাগুরার সন্তান সাকিব আল হাসান কে আবার ব্যাট-বল হাতে দেখা যাবে দেশের জন্য লড়তে। সে খুশিতে মাগুরাতে চলছে খুশির জোয়ার।আপনারা সবাই বিশেষ করে দোয়া করবেন।
সাইফুল্লাহ/এমবি





