ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে আবুল কালাম (৪০) নামে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার মধ্যরাতে উপজেলার বিকপাশা-শিমুলতলা খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। আবুল কালাম বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিরঙ্গল গ্রামের সেকান্দার আলীর ছেলে।

পুলিশ জানায়, বিকপাশা-শিমুলতলা খালে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে তার ভাই মামুন খান এসে লাশটি শনাক্ত করেন।

নলছিটি থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, আবুল কালামকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার হাত রশি দিয়ে বাঁধা ছিল। লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএম