আষাঢ়ের শেষ সময়ে এসে সারা দেশেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। তবে অন্য সব অঞ্চলের চেয়ে এবার ঢাকায় বেশি বৃষ্টি হচ্ছে।

গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত ঢাকায় ১০৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।যা অন্য সব বিভাগীয় শহরের চেয়ে বেশি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে। 

ঢাকার পরে সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে রাজশাহীতে। গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে ২৮, সিলেটে ১৯, চট্টগ্রামে ৫, খুলনায় ৬, বরিশালে ৬ ও রংপুরে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির এই ধারা আরও অন্তত তিন দিন থাকতে পারে।

জারিফ