আসন্ন পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে সাংবাদিকদের বেশিক্ষণ অবস্থান না করার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, ‘কেন্দ্রে বেশিক্ষণ অবস্থান করেন না। অন্যদের সুযোগ করে দেবেন। আপনাদের সংবাদের উপর ভিত্তি করে আমরা দ্রুত ব্যবস্থা নেব।’
শনিবার বেলা ১১টায় রাজধানীর বিয়াম মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনে নিয়োজিত মাঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশকে কেন্দ্র করে আগে ‘ভুল বোঝাবুঝি’ হলেও আগামীতে হবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে বলে দিয়েছি-আগে কিছু ভুল বুঝাবুঝি হয়েছে, সামনে যাতে না হয়। সাংবাদিকরাও অনুমোদিত কার্ড নিয়ে কেন্দ্রে ঢুকবেন। তবে ভোটে যাতে ব্যাঘাত না ঘটে সে বিষয়টি তারা খেয়াল রাখবেন বলে আশা করি।’
সিইসি সাংবাদিকদের উদ্দেশে বলেন ‘আপনারা পরিস্থিতি দেখে সংবাদ করবেন। খেয়াল রাখবেন যাতে করে ভোট গ্রহণের পরিবেশ ব্যাহত না হয়। আমরা আপনাদের প্রচারিত সংবাদ দেখে দ্রুত ব্যবস্থা নেব।’
এসময় নির্বাচন সুষ্টু করার জন্য গণমাধ্যমের কাছে সহায়তা চান সিইসি।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অব অফিসার, পুলিশ, বিজিবি, আনসার, এনএসআই, ডিজিএফআই, ডিবি ও কোস্টগার্ড, নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ সব বাহিনীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সিইসি, চার নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী, মো. শাহনেওয়াজ এবং ইসি সচিব মো. সিরাজুল ইসলাম ভোট পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতামত নেন।
ঘোষিত তফসিল অনুসারে, আগামী ৩০ ডিসেম্বর ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ। এতে ১৯টি দল ও স্বতন্ত্র মিলিয়ে মেয়র পদে মোট ৯২৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এমএ
কেন্দ্রে বেশিক্ষণ অবস্থান করবেন না, সাংবাদিকদের সিইসি
আসন্ন পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে সাংবাদিকদের বেশিক্ষণ অবস্থান না করার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, ‘কেন্দ্রে বেশিক্ষণ অবস্থান করেন না। অন্যদের সুযোগ করে দেবেন।
‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সংসদ সদস্যের রাজনৈতিক বক্তব্যের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের হাততালি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, ‘ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ।’ একই সঙ্গে তার বক্তব্যের একটি অংশ ক্লিপ করে প্রচার করতে এবং তাকে সারা দেশে ভাইরাল করে দিতে সাংবাদিকদের বলেন তিনি।
নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেফতার
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় সাজেবুল ইসলাম অপূর্ব (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে অরোরা হাসপাতালের সঙ্গে চুক্তি করল এমআরএ
দিনের বড় একটি সময়জুড়ে সংবাদ সংগ্রহের কাজে ব্যস্ত থাকেন মাল্টিমিডিয়া সাংবাদিকরা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কখনো কখনো তাঁদের বিভিন্ন শারীরিক জটিলতার মুখেও পড়তে হয়। এসব সাংবাদিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। এ লক্ষ্যে বেসরকারি প্রতিষ্ঠান অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সংগঠনটি।
খুনিদের দ্রুত গ্রেপ্তার দাবি নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জেজেইউ’র নিন্দা
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ জানিয়েছে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)। একইসঙ্গে এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠনটি।
প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের হাতাহাতি, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের অনুষ্ঠান ঘিরে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষের দৃশ্য ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা, গালিগালাজ এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
















