পুরান ঢাকার চকবাজারে কসমেটিকস কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার বিকাল ৪টা ১৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল বাহিনীর সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানতে তাদের আরও সময় লাগবে।
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





