ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে ২ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোরে উপজেলার গাজিপুর গ্রামের তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- উপজেলার গাজিপুর গ্রামের মদিন আলী মণ্ডলের ছেলে মুকুল মণ্ডল (৩০) ও হরিশপুর গ্রামের আব্দুস সালাম মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (২৮)।

হরিণাকুণ্ডু থানার ডিউটি অফিসার এসআই নাজমুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুকুল ও জাহিদুলকে নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

কেএইচ