টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে বন্যার পরিস্থিতি আরো অবনতি হয়েছে। জেলার বিভন্ন ইউনিয়নের ৩৫টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৫০ হাজার মানুষ।
২২ আগস্ট শুক্রবার সকালে যমুনার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি বিপদসীমার ৩৬ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন জামালপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার।
ইসলামপুর উপজেলার যমুনার তীরবর্তী ৭টি ইউনিয়ন, পার্থর্শী, কুলকান্দি, বেলগাছা, চিনাডুলী, নোয়ারপাড়া, ইসলামপুর সদর ও সাপধরী ইউনিয়নের প্রায় ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে ।এ সব ইউনিয়নের মধ্যে চিনাডুলী ও নোয়ারপাড়া ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে যমুনার উলিয়ার পয়েন্টে ১২শ মিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পানিতে বিলিন হয়েছে। যমুনার পানি বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র নদের পানি ও ।
ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ৫টি ইউনিয়ন,পলবান্ধা,গোয়ালের চর,গাইবান্ধা,চরগোয়ালিনী ও চরপুটিমারী ইউনিয়ন নতুন করে প্লাবিত হচ্ছে।
জামালপুরের জেলা প্রশাসক শাহাব উদ্দিন খান এরইমধ্যে ইসলামপুর বন্যা দুর্গত এলাকা বৃহস্পতিবার পরিদর্শন করে ২৪ মে. টন চাউল ও ৫ লাখ টাকার সমপরিমাণ শুকনা খাবর বিতরণ করেছেন।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ





