ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা শহরের হাসপাতাল মোড়ে অভিযান চালিয়ে ৩টি প্রাইভেট ক্লিনিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট রিনাত ফৌজিয়া জানান, দুপুরে হরিণাকুণ্ডুর শিখা, রেসিডো ও আনোয়ারা ক্লিনিকে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় চিকিৎসক না থাকাসহ বিভিন্ন অপরাধে ১৫ হাজার টাকা করে সর্বমোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয় ৩ ক্লিনিকের মালিককে।

কেএইচ