ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় ট্রাকচাপায় তিন পরিবহন শ্রমিক নিহত হয়েছেন।
রোববার রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের নাম জানা যায়নি। তারা দিগন্ত পরিবহনের একটি বাসের শ্রমিক।
ঢাকা-সিলেট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাস মেরামতের কাজ করছিলেন ওই তিনজন। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
এমবিএইচ





