রাজধানীর পল্টন মোড়, বাড্ডা লিংকরোড, এলিফ্যান্ট রোড ও আসাদ গেট এলাকায় বুধবার অন্তত ২০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট থানা সূত্রে এ সব তথ্য জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে পল্টন মোড়ে ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে পল্টন থানার অফিসার ইন চার্জ (ওসি) মোর্শেদ আলম বলেন, আমি বাইরে আছি। এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না।
এ ছাড়া সন্ধ্যার পর বাড্ডা লিংক রোডে ৮টি, এলিফ্যান্ট রোডে ২টি ও সকালে আসাদ গেটে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
প্রত্যক্ষদর্শী প্রশান্ত অধিকারী জানান, সকালে আসাদ গেটে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান লিংকরোডে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চত করেন।
কেএইচ





