গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ডগরী এলাকায় পুকুরের পানিতে ডুবে রিফাত (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

রিফাত গাজীপুর মহানগরের উত্তর ছায়াবিথী এলাকার সৈয়দ রফিক উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর রয়েল ইনস্টিউট কলেজের ২য় বর্ষের ছাত্র ছিলেন।

মঙ্গলবার (২৪ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদেকুজ্জামান জানান, রিফাত তার কয়েকজন বন্ধুর সঙ্গে মির্জাপুর ডগরী এলাকায় নির্মাণাধীন একটি পিকনিক স্পর্টে যান। এসময় ওই পিকনিক স্পটের একটি পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামেন রিফাত। এ সময় গভীর পানিতে ডুবে যান তিনি।

পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওএফ