রাজধানীর ধানমন্ডি মিরপুর রোডে বাসের চাপায় শিশু নিহতের ঘটনায় স্থানীয় জনগণ বিক্ষুব্ধ হয়ে একটি বাসে আগুন দিয়েছে।
বুধবার দুপুর দুইটার দিকে মিরপুর রোডের আনোয়ারখান মেডিক্যাল কলেজের সামনে এ ঘটনা ঘটে বলে টাইমনিউজবিডিকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস প্রধান কার্য্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম।
তিনি বলেন, ধানমন্ডি আনোয়ারখান মেডিক্যাল কলেজের সামনে ‘২৭নংএকটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধানমন্ডি থানার তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, যাত্রীবাহী বাসের চাপায় শিশু নিহতের ঘটনায় বিক্ষুব্ধজনতা বাসে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিশুটির নাম-পরিচয় জানা যায়নি।
এমআর/এমএ





