রাজধানীর বংশালে একটি জুতার কারখানায় আগ্নিকাণ্ডে ৩ জন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টার দিকে বংশাল আলু বাজারের জসিম স্যান্ডেল শো ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন কারখানার মালিক মো. জসিম (৩৭), কর্মচারী আবদুল্লাহ (২৫) ও আলী আক্কাস (৩৭)।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

জসিম স্যান্ডেল শো ফ্যাক্টরির কর্মচারী রাসেল জানান, জুতা তৈরি সময় কর্মচারীরা সিগারেট খাচ্ছিলেন।

সলিউশনে (জুতার আটা) সিগারেটের আগুন পড়ে এ দুর্ঘটনা ঘটে বলে তিনি জানান।