নোয়াখালীতে একটি যাত্রীবাহী বাস থেকে যাত্রীদের নামিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি। এছাড়াও থেমে থাকা একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে শহরের চৌমুহনী- সোনাপুর সড়কে সুধারাম থানা সংলগ্ন নতুন বাসস্ট্যান্ড এলাকায় বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।

অপরদিকে সকাল সাড়ে ৬টার দিকে শহরের দত্তেরহাট এলাকায় একটি থেমে থাকা ট্রাকে দুর্বৃত্তরা আগুন দেয়।

এদিকে যাত্রীবাহী বাসের একাধিক যাত্রী অভিযোগ করে বলেন,পাশে টহলরত পুলিশের একটি নিয়মিত গাড়ি অবস্থান করলেও এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) নিজামউদ্দিনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেন।

তিনি জানান, বাসটি চৌমুহনী থেকে সোনাপুরের দিকে যাচ্ছিল। নতুন বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন দুর্বৃত্ত বাসটি থামায়। পরে যাত্রীদের নামিয়ে তাঁরা কেরোসিন দিয়ে বাসে আগুন ধরিয়ে দেয়।

এর দুই ঘণ্টা পর দত্তেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

এআর