মেহেরপুরের গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এ্যাপোলো কনস্ট্রাকশন ফার্মের সত্ত্বাধিকারী ইব্রাহিম আদেল রুমেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া।

সোমবার বিকেলে গাংনী থানায় মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া।

পৌর এলাকায় নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ ও ঠিকাদার নিয়োগের অনিয়মের মাধ্যমে প্রভাব খাটিয়ে পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

গাংনী থানার ইন্সেপেক্টর (তদন্ত) মোক্তার হোসেন জানান, তিনটি রাস্তা নির্মাণে সিডিউল মোতাবেক এক নম্বর ইট ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও তার চেয়ে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ করে ঠিকাদার। তারপরও এক নম্বর ইটের কাজের টাকা পরিশোধ করে পৌর কর্তৃপক্ষ। এতে ঠিকাদার ইব্রাহিম আদেল রুমেল ও মেয়র আহম্মেদ আলী পরস্পর জোগসাজসে ৫ লাখ ২৬ হাজার ৫৯৬ টাকা আত্মসাত করেন।

বিষয়টির রেকর্ডপত্রসহ দুদকের উর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠালে মামলা দায়েরের অনুমোদন পায় দুদক কুষ্টিয়া। সোমবার বিকেলে গাংনী থানায় মামলাটি দায়ের করেন দুর্র্নীতি দমন কমিশন সমন্বিত কুষ্টিয়া কার্যালয়ের উপপরিচালক শহিদুল ইসলাম মোড়ল।

এমআর